An introduction to Infostore
Can't find what you're looking for?
(Bengali)
ইনফোস্টোর (Infostore)-এ আপনাকে স্বাগতম
লিডসে বসবাসকারী সকল বৃদ্ধ লোকদের জন্য এটি তথ্যের একটি ওয়েবসাইট। ইনফোস্টোর এর লক্ষ্য হলো সুস্থ সুন্দর ও স্বনির্ভর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় নানান ধরনের তথ্য বৃদ্ধ লোকদেরকে প্রদান করা। তাছাড়া এই ওয়েবসাইটটি সেসব পরিবার, কেয়ারার ও পেশাজীবিদের জন্যও, যারা বৃদ্ধ লোকদের সেবাকাজে নিয়োজিত রয়েছেন।
ইনফোস্টোর-এ আপনি বিভিন্ন বিষয়ে তথ্য পাবেন, যেমন:
- সুস্থ ও সবল থাকা সম্পর্কে
- কারোর সেবাযত্ন করলে সাহায্য সহায়তা নেওয়া সম্পর্কে
- নিজ বাসস্থানে স্বনির্ভর থাকা সম্পর্কে
- অবসর বিনোদনমূলক ক্রিয়াকর্ম ও নতুন বিষয় শিখার স্থান সম্পর্কে
- আপনার টাকা-পয়সা এবং আপনার অধিকার সম্পর্কে
- পরিবহন ব্যবস্থা (বাস, রেল ইত্যাদি) সম্পর্কে এবং
- স্বেচ্ছাসেবার কাজ সম্পর্কে তথ্য
ওয়েবসাইটের অধিকাংশ তথ্যই ইংরেজিতে লেখা। তবে বাংলা ভাষায় কিছু মূল্যবান তথ্য এবং ভিডিও রয়েছে।
বাংলা ভাষায় ভিডিও দেখতে হলে ওয়েবসাইটের এই অংশটি ব্যবহার করুন। ইনফোস্টোর সম্পর্কে, এবং আপনি দাবী করতে পারেন এমন কিছু বেনিফিট ও এ্যালাওয়েন্স সম্পর্কেও ভিডিও রয়েছে।
এ ভিডিওগুলো দেখতে হলে আপনার Flash player (ফ্লাশ প্লেয়ার) এর প্রয়োজন হবে। . বিনামূল্যে ফ্লাশ প্লেয়ার ডাউনলোড করুন.
তাছাড়া বাংলা ভাষায় অনেক ধরনের তথ্যপত্র যেমন লিফলেট ও নির্দেশিকা পড়তে ও প্রিন্ট করতে পারবেন। এবং পাবেন লিডসে কর্মরত এমন সব প্রতিষ্ঠানের বিবরণ যেগুলোর কর্মীরা বাংলায় কথা বলতে পারেন। আপনি যে তথ্যের সন্ধানে আছেন তা পেতে তারা আপনাকে সাহায্য করবেন - ইনফোস্টোর থেকে নতুবা টেলিফোনে।
এসব প্রতিষ্ঠানের ও তথ্যপত্রের তালিকা আপনার মাতৃভাষায় পেতে হলে পর্দার উপরের ডান কোণায় অবস্থিত 'Search the site' বক্সে শুধুমাত্র ‘Bengali’ শব্দটি টাইপ করুন (অথবা যে ভাষায় তথ্য চাচ্ছেন সে ভাষার নাম টাইপ করুন)।
বাংলা ভাষাভাষীদের জন্য বাংলাদেশী কমিউনিটি কর্তৃক পরিচালিত অন্যতম একটি সংগঠন হলো:-
বাংলাদেশী কমিউনিটি এজুক্যাশন এ্যান্ড ট্রেইনিং সেন্টার
নেইবারহুড নেটওয়ার্ক স্কিমস তাছাড়া 40টিরও বেশি ছোটখাটো ভলান্টারি (স্বেচ্ছাসেবী) সংগঠনের একটি নেটওয়ার্ক লিডস সিটির প্রতিটি এলাকায় বৃদ্ধ লোকদের জন্য কাজ করে যাচ্ছে। তারা বৃদ্ধ লোকদের জীবন উন্নত করার জন্য কাজ করে এবং সুখী, সুস্থ ও স্বনির্ভর জীবন যাপনে সাহায্যকারী প্রয়োজনীয় সবকিছু পেতে তাদেরকে সাহায্য করেন। কিছু সংগঠন নির্দিষ্ট কমিউনিটির বৃদ্ধরা নির্দিষ্টভাবে বৃদ্ধদের জন্য পরিচালনা করেন।
এ সংগঠনগুলো ক্লাস, ভ্রমন, হলিডে, সামাজিক ক্রিয়াকর্ম এবং ব্যায়ামের আসরের আয়োজন করে, তথ্য ও পরামর্শ দেয়। কিছু সংগঠন ব্যবহারিক কাজে যেমন ছোটখাটো মেরামত কাজে, বাসস্থান নিরাপত্তায় সাহায্য করে, এবং পরিবহনে (যেমন বাস, গাড়ি বা ট্রেনে) চলাফেরার সময় ও হাসপাতালে যাওয়ার সময় একজন সঙ্গী দিয়ে সাহায্য করে থাকে। অধিকাংশ সংগঠনই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহী লোকদের স্বাগত জানিয়ে থাকে। সুতরাং শুধু আপনার নিজের প্রয়োজনের জন্যই নয় বরং আপনার কিছুটা সময় মানুষের সেবায় ব্যয় করতে চাইলেও তাদের সংগে যোগাযোগ করুন।